শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অর্থ আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ইন্সপেকশন) আব্দুল মজিদ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

গতকাল সোমবার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করে জানান, ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের অগোচরে নগরীর শিরোমনি এলাকার মেসার্স ট্রান্স ওশ্যান ফাইবার প্রসেস (বিডি) লিমিটেডকে লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ। এ সময় গোডাউনে ব্যাংকের ঋণ আদায়ের জন্য ছয় কোটি ৭৫ লাখ টাকার পাট মজুদ আছে বলে প্রতিবেদন দাখিল করেন জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ইন্সপেকশন) আব্দুল মজিদ সিদ্দিকী।

এ ঘটনায় ২০১০ সালে প্রথমবারের মতো তথ্য অনুসন্ধানে যায় দুদক। পরে ২০১৬ সালে ফের হয় অনুসন্ধান। এ সময় দুদকের টিম গোডাউনে কোনো মালামাল পায়নি। এ ঘটনায় বিবাদীরা যোগসাজসে ব্যাংকের ওই টাকা আত্মসাত করেছে উল্লেখ করে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে ২০২০ সালে মামলা করেন।

মামলায় মেসার্স ট্রান্স ওশ্যান ফাইবার প্রসেস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক আমিন মোল্লা, গুদাম রক্ষক দিলিপ কুমার অধিকারী, জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল মজিদ সিদ্দিকীসহ আটজনকে বিবাদী করা হয়। পরে তদন্ত করে ১৯৯৬ সালে চার্জশিট দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলার বিবাদী আটজনের মধ্যে ছয়জন মারা গেছেন। গত ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে গ্রেফতার হন পুরাতন এই মামলার বিবাদী আব্দুল মজিদ সিদ্দিকী। পরে খুলনায় আনা হলে তিনি আদালতে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ