শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

এইচএসসি ও সমমানের পাসের হার ৯৫.২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ। এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ।

প্রাপ্ত ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৯৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। এ ছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ পাস পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।

সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন, পাসের হার ৯৪.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। চট্টগ্রামে পাশের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন। যশোরে পাসের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ