বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম কক্সবাজারের উখিয়ায় আবুল কালাম (৬০) নামে এক এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় আরও দুুইজন আহত হয়েছেন।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই ক্যাম্পের বাসিন্দা। আহতরা হলেন- একই ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।

কক্সবাজারস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে রোববার ভোরে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় আবুল কালামসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আবুল কালাম মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ