বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেল নানি-নাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের টেংরা এলাকায় সকাল সাড়ে নয়টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নানি বেগম (৫০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পূর্বদিপেশ্বর গ্রামের আবুল কালামের স্ত্রী ও তার নাতি নাঈম (৩)। নাঈম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানি-নাতি বরমী থেকে অটোরিকশায় এমসি বাজার এলাকায় মেয়ের জামাতার ভাড়া বাসায় যাচ্ছিল। পরে টেংরা এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম আক্তার জানান, রফিক নামের এক সিএনজি চালক এক নারী ও শিশুকে নিয়ে আসছিল। হাসপাতালে আনার আগেই নারী ও শিশুর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ