বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

দিনাজপুরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ঢাকা থেকে আসা হানিফ পরিবহণের একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে চিরিরবন্দরের মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন- হালিমা খাতুন (৫৫) এবং বাসের সুপারভাইজার মো. আব্দুল জলিল (৫০)। আহতদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী হানিফ পরিবহণের একটি বাস মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করে।

এ ছাড়া ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে সাত জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ