শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’ 

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ফের শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পলাশী মোড়ে পিকআপভ্যানের ধাক্কায় মো. ইয়াসিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বিকাল সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন পার্টটাইম কাজের পাশাপাশি মাস্টার্সে পড়তেন।

নিহতের ভাগিনা মুরাদ বলেন, আমার মামা বাইসাইকেলে করে বিভিন্ন জায়গায় খাবার সরবরাহ করেন। পলাশী এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায়। বর্তমানে হাজারীবাগের জিগাতলা এলাকায় থাকতেন। তার বাবা মৃত আবুল কেরামত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকাল সাড়ে চারটার দিকে পলাশী মোড়ে বেপরোয়া গতির কাভার্ডভ্যানটি পেছন থেকে বাইসাইকেল আরোহী ইয়াসিনকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) কাওছার আহমেদ ভূঁইয়া বলেন, চালক মানিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ