বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

মানিকছড়িতে ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

মাসব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মানিকছড়িতে ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ে এ দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মুহা. ইব্রাহিম খলিল মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদের ওয়াহেদী।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা ও ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল আজিজী প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, ইসলামী যুব আন্দোলন আল্লাহর হুকুম ও মহানবী সা.এর আদর্শ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।যুব সমাজকে ইসলামী চেতনা বুকে ধারণ করে সকল অনাচার মূলোৎপাটন করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলনের পতকাতলে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান।

ভারতের কর্নাটকের সাহসী নারী মুসকানের প্রসঙ্গ টেনে বক্তাগণ বলেন- মুসকান দেখিয়ে দিয়েছে অন্যায়কে কীভাবে রুখে দিতে হয়। মুসকান বীরাঙ্গনা হিসাবে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ