রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নির্দেশে ৯ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীম সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে।

বার্ষিক আয় দেড়লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসটি। তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এর উদ্বোধন করেন।

কমিটির প্রথম চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ