শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

নতুন আরও তিন রুটে ‘ঢাকা নগর পরিবহন’, জেনে নিন কোন কোন পথে চলবে এ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও তিনটি রুটে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৭ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহনের প্রথম যাত্রাপথ ২১ নম্বর রুট। এটা সবুজ গুচ্ছের অন্তর্ভুক্ত। একই গুচ্ছের আওতায় নতুন ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি।’

নতুন ২২ নম্বর রুটের যাত্রাপথ- ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা। ২৩ নম্বর রুটের যাত্রাপথ- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট। আর ২৬ নম্বর রুটের যাত্রাপথ ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।

নতুন তিনটি রুটে নগর পরিবহন কবে থেকে চালু হবে এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘এসব রুটে আরও ভালো সেবা দিতে কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, এজন্য পরামর্শকরা কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এ নিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন। পরে ভবিষ্যৎ করণীয় ঠিক করতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজটি করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।’

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ