শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

খাগড়াছড়ির পানছড়ি ইউপি নির্বাচনের তিনটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউপির মধ্যে চারটির ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করা হয়েছে। সপ্তম ধাপের এই নির্বাচনে তিনটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা ও একটির ফলাফল স্থগিত রয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়।

৩নং পানছড়ি ইউপি পাইলট ফার্ম ও বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহন স্থগিত করা হয়।

উপজেলা নির্বাচনী ফলাফল কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ১ নং লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীক নিয়ে ৩৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পায় ২৮০৪ ভোট।

২নং চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পায় ১২৮০ ভোট।

৪নং লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২৭১২ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পায় ২৬৭৩ ভোট।

৫নং উল্টাছড়ি ইউপির মো: আহির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪৩০২ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিজয় চাকমা আনারস প্রতীক নিয়ে পায় ৩৭৫৯ ভোট।

৩নং পানছড়ি ইউপির ১০টি কেন্দ্রের মাঝে ৮টির ভোটগ্রহন শেষে আনারস প্রতীক নিয়ে উচিত মনি চাকমা ৫৬৪৩ ভোট নৌকা প্রতীক নিয়ে মো: নাজির হোসেন ৪৪১৯ ভোট পেয়েছেন। স্থগিত কেন্দ্র দু’টিতে রয়েছে ৪৬২৮ ভোট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ