শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’

১০ ভাষায় বাংলাভাষী আলেমদের বই অনুবাদের কাজে প্রফেশনালদের জন্য নতুন সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলমানের জীবন ঘনিষ্ঠ বিষয়ে বাংলা ভাষায় লেখা দেশের প্রথিতযশা আলেমদের বিভিন্ন বই বিশ্বের ১০ ভাষায় অনুবাদের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন গবেষক আলেম ও শিক্ষাবিদ মাওলানা হেমায়েত উদ্দিন।

এর মধ্যে বেশ কিছু বই অনুবাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাওলানা হেমায়েদ উদ্দীন।

এই কাজের জন্য আরও নতুন ও প্রফেশনাল অনুবাদ লেখকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আগ্রহীদেরকে নিম্নোক্ত গুগল ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ কাজে যুক্ত হতে আগ্রহীদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। আগ্রহীরা যেকোন সময় যোগাযোগ করতে পারেন।

বিদেশী ভাষায় বাংলাভাষী আলেমদের ক্ষেত্রে আকায়েদ, মাসায়েল, ফাওয়ায়েদ, মাওয়ায়েদ, তরজমা, তাফসির, ইসলামি জ্ঞান- বিজ্ঞান, অমুসলিমদের ইসলামের দাওয়াত- এমন ১০টি মৌলিক বিষয় নিধার্ররণ করে প্রতি বিষয়ে ১০ ভাষায় বই অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

প্রাথমিক এই উদ্যোগে সফল হতে পারলে পরবর্তীতে কাজের পরিধি আরো বিস্তৃত করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলা ভাষায় লেখিত ইলমি কাজগুলো যেসব ভাষায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, তাহলো; ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ম্যান্ডারিন চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, সোয়াহিলি (আফ্রিকান ভাষা), ফরাসি, জার্মান।

উল্লেখিত ১০ ভাষার যে কোন ভাষায় অনুবাদে আগ্রহীদের অনেকেই প্রাথমিক পরীক্ষা শেষে এই কাজ করছেন।

এ বিষয়ে নিজের ফেসবুক পেইজে মাওলানা হেমায়েদ উদ্দীন বলেছেন, ‘আমরা দ্বীনের বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে সারা বিশ্বের মুসলমানদের (এমনকি অ-মুসলমানদেরও) উপকারে আসবে বাংলাভাষায় লিখিত এমন কিছু খাস খাস ইসলামী গ্রন্থ নিম্নোক্ত আন্তর্জাতিক ভাষাসমূহে অনুবাদ করে অনলাইন ও অফলাইনে প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছি। যারা বাংলাভাষা থেকে এসব ভাষার কোনটিতে অনুবাদ করতে সক্ষম এবং এই মহতী কাজে শরিক হতে আগ্রহী তাদেরকে ইতিপূর্বে (বিগত আগষ্ট -২০২১) এ মর্মে একটি বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছিল।

আল-হামদু লিল্লাহ বেশ কিছু লেখক আমাদের কাজে শরীক হয়েছেন। তারা কাজ করছেন। তাদেরকে কাজের গতি বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন আরও লেখকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। বিশেষত প্রফেশনালদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

গুগল ফরমটি দেখতে এখানে ক্লিক করুন।

আরো পড়ুন: বাংলাভাষী আলেমদের বই ১০ ভাষায় অনুবাদের উদ্যোগ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ