শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

ইউপি নির্বাচন: অস্ত্র নিয়ে মহড়া দেয়ার অভিযোগে যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের রাতে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীকে ৪ সহযোগীসহ আটক করেছে স্থানীয়রা। এসময় এই যুবলীগ নেতার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, রাতে অটোরিকশাযোগে বহিরাগত কয়েকজন সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি করে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র। পরে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন এসে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের পক্ষে কাজ করার জন্য অস্ত্রসহ তারা এসেছিলেন। স্থানীয়রা তাদের আটক করে মারধর করার চেষ্টা করেছিল। পরে আমি তাদের নিয়ে পুলিশে সোপর্দ করি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, খাগরিয়া এলাকায় দু’পক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে নিয়ে এসেছি। তারা এখন থানায় আছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ