বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

চট্টগ্রামে আরও ৫৭৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৭৪ জন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২২ হাজার ৬৮৫ জনে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্য হয়েছে এক হাজার ৩৫৯ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় ৫৭৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২০ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪৩৩ জন নগরের এবং ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ