বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

সাফারি পার্কে প্রাণীর মৃত্যুতে কমে গেছে দর্শনার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। সম্প্রতি জেব্রা ও বাঘের মৃত্যুর পর দর্শনার্থী কমেছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। স্বাভাবিক সময় প্রতিদিন ৩ থেকে ৫ হাজার দর্শনার্থী এলেও প্রাণী মৃত্যুর পর তা কমতে থাকে। কাউন্টার কর্মী, দোকানী ও হকাররা এক রকম অলস সময় পার করছেন দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, পার্কের বিভিন্ন জোনগুলোর সামনে দর্শনার্থীদের তেমন ভীর নেই। হাতে গোনা দু’একজন পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কাউন্টারে এসেছেন। বাকি সময় খোস গল্প করে অলস সময় পার করতে দেখা গেছে সংশ্লিষ্টদের। দর্শনার্থী কম থাকলেও ব্যস্ততার কমতি ছিলো না পার্ক কর্তৃপক্ষের।

নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের যোগদান ও দু’জন কর্মকর্তার বিদায় উপলক্ষ্যে দিনভর ব্যস্ত ছিলেন তারা। দায়িত্ব হস্তান্তর ছাড়াও প্রয়োজনীয় কাজ বুঝে নেওয়া ও দেওয়ায় ব্যস্ত সময় পার করেন। পার্কের ভেতর ‘কোর সাফারি’ (যে এলাকায় বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ থাকে) বিভিন্ন পয়েন্টে আলোর জন্য বৈদুতিক বাতির সংযোগ দিতে দেখা গেছে।

তবে পার্কের বিভিন্ন বিষয়ে জানতে চাইলে নতুন ও পুরাতন কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সঙ্গে। পার্কের একটি সূত্রে জানান, গবেষণার কাজ শেষ হলে আইইডিসিআর থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হবে। এর আগে এ বিষয়ে তারা কিছুই বলতে পারবেন না।

এদিকে, বেশিরভাগ সময় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সাফারি পার্কে লোক সমাগম খুবই কম দেখা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ