শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

ঢাকা রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদরাসার মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় অবস্থিত জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার দুই দিনব্যাপী মাহফিল ও হালকায়ে জিকির আজ থেকে শুরু হবে। প্রতিদিন বিকেল ৩টায় মাহফিল শুরু হবে।

করোনার কারণে মাদরাসার অডিটরিয়মে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের ২য় দিন বিকেল ৩টায় খতমে বুখারি মজলিস অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

১ম দিন বয়ান করবেন- মাওলানা মাহবুবে এলাহী, মুফতি ওয়ালিউল্লাহ, শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা কারী নাসিরুদ্দিন।
২য় দিন বয়ান করবেন- মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতি শফিকুল ইসলাম।

এতে সভাপত্বি করবেন জামিয়া কারীমিয়া আরাবিয়ার সভপতি আলহাজ মুহাম্মদ আবু সাঈদ।

মাহফিলে আগতদের স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য আহ্বান করেছেন জামিয়া কারীমিয়া আরাবিয়ার নির্বাহী মোহতামিম মাওলানা মকবুল হোসাইন।

এদিকে ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টায় জামিয়া কারীমিয়া আরাবিয়ার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন আবনায়ে কারীমিয়ার পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে।

বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন আবনায়ে কারীমিয়ার সহ দফতর সম্পাদক ও পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আরমান হোসাইন।

যারা পুনর্মিলনী অনুষ্ঠানে আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং যারা নিবন্ধন করেছে, তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ