রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে: ঢামেক পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় এক মতবিনিয়ম সভায় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না।

হাসপাতালটির পরিচালক জানান, গত দুই মাসে করোনায় মৃত্যু না হলেও চলতি মাসে কোভিড ও নন-কোভিড রোগী গড়ে ২৫ জন মারা যাচ্ছেন।

এদিকে বাড়তি রোগীর জন্য কোভিড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি

তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ সময়ে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ ঢামেকে টিকা নিয়েছেন।

জানা গেছে, শিগগিরই করোনার চিকিৎসায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। পজিটিভ রোগীর ক্ষেত্রে ১৪ দিন থেকে সরে এসে ৫ থেকে ৭ দিনের আইসোলেশনের কথা ভাবছে সরকার। এ ছাড়া রোগ নিরাময়ের ক্ষেত্রে নির্দিষ্ট ৫টি ওষুধ প্রয়োগ করতে পারবেন চিকিৎসকরা। এমন বেশকিছু পরিবর্তন এনে একটি গাইডলাইন চূড়ান্ত করেছে কোভিড-১৯ চিকিৎসাবিষয়ক হালনাগাদ কমিটি।

-এএ