রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

’প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে খাল-জলাশয় দখলকারীরা যত শক্তিশালীই হোক না কেন উচ্ছেদ অভিযান চলবে। এমন হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

অবৈধ একটি পাঁচ তারকা হোটেলের নির্মাণাধীন ভবন ভেঙে দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ঘটনাস্থল থেকেই টেলিফোনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাঁচ তারকা হোটেল ও শপিং কমপ্লেক্সের জন্য জলাশয় বরাদ্দ দিচ্ছেন আপনারা।’

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের পাশে উত্তর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে, জলাধার দখল করে বানানো হচ্ছিলো পাঁচ তারকা হোটেল এবং শপিং কমপ্লেক্স।

চলমান জলাধার উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে, মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে ভেঙ্গে দেয়া হলো সেই অবৈধ স্থাপনা। মেয়র হুশিয়ারি দিলেন, দখলকারীরা যতো শক্তিশালীই হোক না কেন, উচ্ছেদ অভিযান ঠেকে থাকবে না। এসময় উত্তরের মেয়র, দখল ঠেকাতে স্থানীয়দের সহযোগিতাও চান।

এদিকে উচ্ছেদের সময় একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের মালামাল লুট করে নেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় কাউন্সিলরের লোকজনের বিরুদ্ধে। লুটপাটের দৃশ্য ধারণ করতে গেলে সংবাদকর্মীদের লাঞ্ছিত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ