বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সাতকানিয়া নির্বাচনী সহিংসতায় শিশুসহ গুলিবিদ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার খাগরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. শাহ আলম (৫৫), আহমদ হোসেন (৫০), মো. মারুফ (১০), মো. মুহিবুল, ইসলাম খাতুন (৬০), মো. রফিক (৫২), মো. ফারুক (৬১), মুন্সি মিয়া (৫৫), আবদুল সালাম, আবছার উদ্দীন (৪৫), মো. সায়েদ (২৫), আবু সুফিয়ান (২১), মনির আহমদ (৬২), জাফর আহমদ (৫৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন তার কর্মী সমর্থকদের নিয়ে গণিপাড়ায় গণসংযোগে যায়। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকরা গুলি, লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের ১০/১৫ জন নেতাকর্মী আহত ও গুলিবিদ্ধসহ আহত হয়। হামলার সময় বেশ কয়েকজন পথচারীও আহত হয় বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন জানান, মিছিল সহকারে খাগরিয়া ভোরবাজার গেলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমার ও আমার কর্মী সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে। এতে ১৫ জন কর্মী-সমর্থক গুলিবিদ্ধ হয়েছে।

তবে হামলার কথা অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন নিজেই সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে গুলি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আর যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান সাতকানিয়া সার্কেল এএসপি মোহাম্মদ শিবলী নোমান।

তিনি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ