শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শাবির সাবেক ৫ শিক্ষার্থীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলনে অর্থের যোগান দেয়ার অভিযোগে গ্রেফতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া তাদের জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতার ৫ শিক্ষার্থীর মধ্যে চারজনকে বিকালে আদালতে হাজির করা হয়। অপরজন নাজমুস সাকিব দ্বীপের করোনা শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালে করা হয়। আদালতে তাদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, আশা করছি রাতেই তারা জামিনে মুক্ত হবেন।

প্রসঙ্গত, আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুরিশ। মঙ্গলবার বিকালে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তরের পর রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই ৫ জনকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে মামলা দায়েরর পর তাদের গ্রেফতার দেখানো হয়।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার সখীপুর থানার দাড়িপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার ১২৫/১১ ছাত্তার বিশ্বাস রোডের মিজানুর রহমানের ছেলে এএফএম নাজমুল সাকিব (৩২), ঢাকার মিরপুর ১৭/৩ ব্লক-বি জব্বার হাউসিং মাজার রোডের একেএম মোশাররফ হোসেনের ছেলে একেএম মারুফ হোসেন (২৭), কুমিল্লা জেলার মুরাদনগর থানার নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (২৭)।

পুলিশ সূত্র জানায়, তাদের গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ