রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

পাটুরিয়া-দৌলতদিয়ায় দুই ফেরি বিকল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেরি সংকট, কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক-শ্রমিকরা। মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে এই রুটে দুই ফেরি বিকল হয়ে পড়ে আছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ফেরি ঢাকা এবং চন্দ্রমল্লিকা নামের দু’টি ফেরি বিকল হয়। এ ছাড়াও কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় জমতে থাকে যানবাহন।

তবে যাত্রী পরিবহন ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেওয়ায় দীর্ঘ সারিতে আটকে রয়েছে আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকের মালামাল পচে যাওয়া আশঙ্কাসহ নানা দুর্ভোগে রয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

আরিফ নামের এক ট্রাক শ্রমিক জানান, গত দু’দিন ধরে পচনশীল মালের ট্রাক নিয়ে বসে আছি। নষ্ট হওয়ার আশঙ্কায় মালিক বারবার ফোন করছেন। কিন্তু ফেরি পাচ্ছি না। মালামাল তো সব শেষ হয়ে যাচ্ছে।

সেকেন্দার নামের এক ব্যবসায়ী জানান, মধ্যরাত থেকে মাছের ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাটে আসেছি। এখনো পার হতে পারি নাই। এ অবস্থা চললে ঢাকায় যেতে যেতে আমাদের সব শেষ হয়ে যাবে।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মুহা. সালাম হোসেন জানান, আমরা পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। দু’টি ফেরি বিকল হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে।

-এএ