আওয়ার ইসলাম ডেস্ক: সর্বদলীয় উলামায়ে কেরামের সমন্বয়ে মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রথম নির্বাহি বৈঠক পূর্ব লন্ডনের লিমেডিসন মিলনায়তনে দায়িত্বশীল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন "মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন" এর নবনিযুক্ত সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া। সঞ্চালনার দায়িত্ব পালন করেন নবনিযুক্ত জেনারেল সেক্রেটারী মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।
গত ১৬ জানুয়ারি রোববার পরম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় সর্বদলীয় উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর যাত্রাপথ সুগম ও কণ্টকমুক্ত হওয়ার জন্য নতুন কার্যকরী কমিটির শুভকামনা করে প্রাণবন্ত ও দিকনির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যগন ও নেতৃবৃন্দ।
মাওলানা গোলাম কিবরিয়া সভাপতির স্বাগত বক্তব্যে বর্ধিত ও সংশোধিত নতুন কার্যকরী কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। বক্তাগন তাঁদের আলোচনায় জনগণের ঈমান রক্ষার সর্বপ্রধান কর্তব্য পালনের নিমিত্তে সব ধরনের মতভেদ ভুলে গিয়ে যেকোনো ত্যাগের বিনিময়ে "খতমে নবুওত" এর সর্ববাদীসম্মত মৌলিক আকীদা-বিশ্বাস রক্ষার্থে হেকমতপূর্ণ গণজাগরণ প্রয়াস অব্যাহত রাখার জন্য দৃঢ় প্রত্যয় ও মজবুত অঙ্গীকার ব্যক্ত করেন।
এ মহান উদ্দেশ্য সাধনে তাঁরা মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন" এর নবগঠিত প্ল্যাটফর্ম কে আল্লাহ প্রদত্ত অপার সুযোগ মনে করে এর সমুহ শান্তিপূর্ণ ও ইতিবাচক কর্মতৎপরতার সাথে একীভূত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। সভায় দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা, কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক, শায়খুল হাদীস মুফতি আবদুর রাহমান মনোহরপূরী, মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা ইমদাদুর রাহমান আলমাদানী, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হাফিজ মোবারক আলী, মাওলানা নাজিরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহনূর মিয়া, হাফিজ মাওলানা আবদুল কাদির, মাওলানা শাহ মীযানুল হক, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতি সালেহ আহমদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা আবদুল বাসিত, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা মিসবাহুজ্জামান হেলালী মাওলানা আবদুল করীম মামরখানী, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা আবদুল করীম আলমাদানী প্রমুখ।
সভায় উম্মাহ দরদী উলামায়ে কেরাম মৌলিক ঈমানী আকীদা রক্ষার ক্ষেত্রে মুসলমানদের প্রতি সতর্ক ভূমà