বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
উলুমুল হাদিসসহ ‘জামিয়া মারকাযুস সুন্নাহ’র সকল বিভাগে ভর্তি শুরু পশ্চিমবঙ্গে একজন মুসলিম নেতা প্রয়োজন: ওয়াইসি নানুপুর জামিয়ার ‘উচ্চতর হাদীস গবেষণা বিভাগে’ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জমিয়তের শোক দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক  দীর্ঘ ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’

হজরত সাইয়েদ ইয়াহইয়া বিন মুআজ রহ এর মূল্যবান কিছু ওয়াজ-নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

তিনি তাঁর সাথীদেরকে বলতেন, তোমরা তিন শ্রেণীর লোকের সংশ্রব থেকে দূরে থাকো৷ ১ৡ গাফেল আলেম৷ ২ৡ চাটুকার কারী৷ ৩ৡ জাহেল সুফি৷ যে সুফিরা দীনের জরুরি ইলম শেখার আগেই ইবাদতে লিপ্ত হয়ে যায়৷

তিনি বলতেন, যে ব্যক্তি নিজ মুরব্বীর কাজ দ্বারা উপকৃত হতে পারেনি৷ তাহলে সে তাঁর কথা বা নসিহত দ্বারাও উপকৃত হতে পারবে না৷

তিনি বলতেন, যতক্ষণ মানুষের অন্তর দুনিয়ার মহব্বতের সাথে জড়িয়ে থাকবে, ততোক্ষণ তাদের মধ্যে দীন অসম্পূর্ণ থেকে যাবে৷

তিনি বলতেন, আমলকারী আলেমগণ উম্মতে মুহাম্মাদির জন্য মা-বাবার চেয়েও বেশি দয়াবান৷ লোকজন এই কথার রহস্য জানতে চাইলে তিনি কারণ হিসাবে বলেন, মা-বাবা তো তাদেরকে দুনিয়ার আগুন থেকে হেফাজত করে থাকেন৷ দুনিয়ার কষ্ট থেকে বাঁচিয়ে রাখেন৷ কিন্তু আমলকারী আলেমগম মানুষদেরকে পরকালের কষ্ট ও আগুন থেকে হেফাজত করেন৷

তিনি বলতেন, সাধারণ লোকেরা জান্নাতেও আলেমদের মুখাপেক্ষী থাকবে৷ লোকেরা এই কথার কারণ জানতে চাইলে তিনি বলেন, জান্নাতে সাধারণ লোকদেরকে যখন নিজের পছন্দের জিনিস চাইতে বলা হবে, তখন কী চাইতে হবে এটি তাদের বুঝে আসবে না৷ তখন তারা বলবে, আমরা আমাদের আলেমদের কাছে গিয়ে তাঁদের কাছ থেকে জেনে এসে বলবো৷ সুতরাং আলেমদের জন্য জান্নাতে এটি অবশ্যই সম্মানের বিষয়৷

তিনি বলতেন, মানুষ তখন জ্ঞানী আর সহনশীল প্রমাণিত হবে, যখন তারা মেয়েদের দিকে প্রবৃত্তির চাহিদা মিটানোর দৃষ্টি না করে, দয়া ও অনুগ্রহের দৃষ্টি করা শিখতে পারবে৷

তিনি বলতেন, তোমরা জিকিরকারীদের সংশ্রব গ্রহণ করো৷ কারণ, তাঁরা হলেন সর্বক্ষমতার অধিকারী মহান বাদশা আল্লাহ তায়ালার দরবারের খাদেম৷ সুতরাং আল্লাহ তায়ালার কাছে পৌঁছতে হলে, আগে তাঁদের সংশ্রব গ্রহণ করতে হবে৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ