সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

স্বাস্থ্যবিধি ভাঙ্গার অভিযোগ খোদ স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ওমিক্রন রোধে স্বাস্থ্যবিধি মানতে চলছে জোর প্রচারণা। এরইমধ্যে সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে ১১দফা নির্দেশনা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সকল সভা-সমাবেশ।
স্বাস্থ্যমন্ত্রীই ভাঙলেন স্বাস্থ্যবিধি!

ঠিক সেই সময়েই মানিকগঞ্জের ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে খোদ স্বাস্থ্যমন্ত্রীই ভাঙলেন স্বাস্থ্যবিধি।

শনিবার (১৫ জানুয়ারি) মানিকগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট্য ডায়ালাইসিস ইউনিট এবং সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করতে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্যকর্মীসহ শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উদ্বোধন করলেন ডায়ালাইসিস ইউনিট এবং সিটি স্ক্যান মেশিন। ছিল না সামাজিক দূরত্বও।

যদিও প্রধান অতিধির বক্তব্যে তিনি স্বাস্থ্যবিধি মানার কথা বলেন। তিনি বলেন, লকডাউন দেওয়া মানে দেশের ক্ষতি, অর্থনীতির মারাত্মক ক্ষতি ও মানুষের ক্ষতি। সরকারের ১১টি গাইডলাইন মেনে চললে আমাদের লকডাউনের প্রয়োজন হবে না। আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের টিকার কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে।

মন্ত্রী বলেন, প্রতিটি জেলা হাসপাতালে সিটিস্ক্যান মেশিন ও দশ বেডের ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে।

স্বাস্থ্যবিধি ভাঙার বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতলের তত্বাবধায়ক মো. আরশ্বাদ উল্লাহ জানান, স্বাস্থ্যবিধি মানার চেষ্টা ছিল। কিন্তু সামাজিক দূরত্ব মানা সম্ভাব হয়নি।

এদিকে এমন দুইটি ইউনিট উদ্বোধনে খুশি জেলাবাসী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ