রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। কারণ তাকে হত্যা করতে পারলে বাংলার সাধারণ মানুষের হাত থেকে শাসনভার পুনরায় শোষকদের হাতে চলে যাবে যারা সামাজিক সম্পদ লুটপাট করে খায়, সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করতে চায়।’

আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময়কার সাহসী নেতৃত্ব, কৌশলী নেতৃত্ব ও অভিজ্ঞ নেতৃত্ব। তার হাতে বাংলাদেশ নিরাপদ। সেটা তিনি তার কাজের মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সাধারণ দেশ নয়। কম দেশই আছে দেশের জন্য জীবন দিয়েছে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস সময় কাটতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।’

ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৮ বছর ধরে সরাইল ও আশুগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থীদেরকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। এই বছর ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও গিফট বক্স দেওয়া হয়।

সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়ায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

বাচিকশিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ