শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ফেসবুক নিয়ে কবি মুনীরুল ইসলামের ভিন্নধর্মী লিরিক্স ‘ফেসবুক উজবুক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুনীরুল ইসলাম।।

ফেসবুক ফেসবুক আহা ফেসবুক
উজবুক উজবুক মহা উজবুক
আগামীর শঙ্কায় কেঁপে ওঠে বুক।

ফেসবুক আজ যেন কাজের দলিল
ফেসবুকে নেই মানে- সমাধি সলিল
বই লিখ, গান কর, আর সমাবেশ
চমকানো পোস্ট ছাড়া পাবে না আবেশ
ফ্যান-ফলোয়ার যারা- করবে তো শোক
ফেসবুক ফেসবুক আহা ফেসবুক।

ভাইরাল হতে আজ করে কত কি যে
পাবলিক বুঝবে কী, বুঝে না সে নিজে
বেডরুম বাথরুম কিচেন আর অফিস
পোস্ট দেখে বন্ধুরা করে ফিসফিস
লাইক হা হা পেয়ে তবু মনে সুখ সুখ
ফেসবুক ফেসবুক আহা ফেসবুক।

বাস্তবে মলা-পুঁটি ফেসবুকে রুই
সেলিব্রিটি সেজে কেউ করে হইচই
মহাজ্ঞানী মুজাহিদ সাজাটাও সোজা
কার কত দৌড় আছে হয় নাতো খোঁজা
দিনরাত ক্ষয়ে যায় নেই আহা চোখ
ফেসবুক ফেসবুক আহা ফেসবুক।

ফেসবুকে দাঁড়িয়েছে নতুন এক ট্রেন্ড
ছোট-বড় স্যার-ছাত্র এইখানে ফ্রেন্ড
শরমের মাথা খেয়ে চলে লাইক শেয়ার
কমেন্টে কেউ কারো করে নাতো কেয়ার
গুজব ছড়াতে আহা কাঁপে নাতো বুক
ফেসবুক ফেসবুক আহা ফেসবুক।

বোবা খোড়া অবসাদে কেটে যায় দিন
মানুষের বন্ধুতা আজ প্রাণহীন
তবে-
ভালো-মন্দ সব আছে এই ফেসবুকে
নির্ণয় হবে এর ব্যবহার দেখে
পরিমিত ব্যবহারী হোক সব লোক
ফেসবুক ফেসবুক আহা ফেসবুক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ