রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভোট নিয়ে মিথ্যাচার করছেন মাহবুব তালুকদার: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে দেশে ভোটযুদ্ধ আছে, ভোট নেই- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যে চটেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মাহবুব তালুকদার মিথ্যা বলছেন বলে অভিযোগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে উনি (মাহবুব) মিথ্যাচার করছেন। মিডিয়ায় প্রচার করার জন্য উনি এসব কথা বলছেন।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। সেখানে তিনি এমন মন্তব্য করেন।

ইউপি নির্বাচনে হতাহতের ঘটনায় প্রশাসনের কোনো দায় নেই জানিয়ে সিইসি বলেন, এসব সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় প্রার্থী ও তাদের সমর্থকরা দায়ী।

অন্য সময়ের মতো চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও প্রাণ গেছে ১১ জনের। ভোটে এমন সহিংসতা দেখে উদ্বেগ প্রকাশ করে গতকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, ‘ভোটযুদ্ধ আছে কিন্তু ভোট নেই। আনন্দের ভোট এখন বিষাদে পরিণত হয়েছে।’

মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘উনি তো সবসময়ই এরকম বলেন। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এই কথাগুলো অপ্রাসঙ্গিক, তারপরও তিনি বলেন। অপপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা।’

সিইসি বলেন, ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোথায় থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছেন সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নয়? সুতরাং ওনার কথার কোনো সঙ্গতি নেই। উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করতে এ কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক অপবাদ। উনি মিথ্যা কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ