রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ৩ শতাধিক যাত্রী ও ছোট-বড় ৮২টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে ছোট-বড় ৪টি ফেরি।

উভয় ঘাট এলাকায় পারের অপেক্ষায় সহস্রাধিক ছোট-বড় যানবাহন। এতে দুর্ভোগে হাজারো যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত ১১টা থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত দেড়টার দিকে কুয়াশার কারণে নদীর চ্যালেনের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

এ সময় মাঝ নদীতে ফেরি ঢাকা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী এবং জালাল নামের চারটি ফেরি ৩ শতাধিক যাত্রী এবং ছোট-বড় ৮২টি যানবাহন নিয়ে আটকে পড়ে। এদিকে উভয় ঘাট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে হাজারো যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ১৬টি ফেরি মধ্য চারটি মাঝ নদীতে। আর কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি চালানো সম্ভব নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ