রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দাম নিয়ন্ত্রণে রমজানে বিপুল পণ্য বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সে অনুযায়ী, সংস্থার পক্ষ থেকে গত কয়েকবারের তুলনায় এবার ভর্তুকি মূল্যে বিপুল পরিমাণে পণ্য বিক্রি করা হবে।

জানা গেছে, এ জন্য টিসিবির গুদামে পণ্য মজুত করতে সম্প্রতি সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনতে দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি রোধেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে কথা বলে এ তথ্য জানা গেছে।

টিসিবির দরপত্রে বলা হয়েছে, রমজান ঘিরে ট্রাক সেল বিক্রি কার্যক্রমের জন্য নতুন মজুত গড়তে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য টিসিবি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এছাড়া পাঁচ হাজার টন পরিশোধিত চিনি কেনার কথা উল্লেখ করা হয়েছে।মজুত বাড়াতে আরও চার হাজার টন মসুর ডাল কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

টিসিবি সূত্র জানায়, এবার রমজান গত কয়েকবারের তুলনায় বিপুল পরিমাণে তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হবে। অধিক ক্রেতার কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে এ আয়োজন। যাতে এবার অন্যান্য বারের তুলনায় বাজারে চাপ কম পড়ে। যাতে পণ্যের দাম স্থিতিশীল থাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ