শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক রা. এর দরদমাখা কয়েকটি উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। সবচেয়ে বিচক্ষণতার পরিচয় হলো, তাকওয়া অবলম্বন করা৷ সবচেয়ে নির্বুদ্ধিতার পরিচয় হলো, গুনাহের কাজ করা৷ সবচেয়ে সত্যবাদিতার পরিচয় হলো, আমানত রক্ষা করা৷ সবচেয়ে জগণ্য মিথ্যা হলো, খেয়ানত করা৷

যখন মানুষ দুনিয়ার কোন বিষয়ের উপর আসক্ত হয়ে পড়ে, তখন থেকে আল্লাহ তায়ালা তার উপর নারাজ থাকেন৷ যদি সে তা থেকে পৃথক হয়ে যায়, তখন আল্লাহ তায়ালা তার উপর রাজি হয়ে যান৷

তিনি আফসোস করে বলতেন, যদি আমি মানুষ না হয়ে কোন গাছ হতাম, যা কেটে ফেলা হতো৷ এবং খেয়ে ফেলা হতো৷ তিনি জিহ্বাকে টেনে ধরে বলতেন, এটিই আমাকে ধ্বংসের স্থানে উপনীত করেছে৷

এক ভাষণে বলোন, সুন্দর ও ফর্সা মানুষগুলো এখন কোথায়? যাদের নিজের সুন্দর্যতার উপর অহমিকা ছিলো? যেসব রাজা-বাদশারা শহর তৈয়ার করেছিলো, দূর্গ প্রস্তুত করেছিলো, তারা এখন কোথায়? বীর-বাহাদুররা কোথায়? যারা যুদ্ধের ময়দানে সবসময় বিজয়ী হতো? যুগ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে৷ তারাও অন্ধকার কবরে নিতর পড়ে আছে৷

তিনি বলতেন, সাবধান! কেউ যেনো কাউকে তুচ্ছ মনে না করে৷ কারণ, ছোট স্তরের মুসলমানও আল্লাহ তায়ালার কাছে অনেক বড়৷

তিনি বলতেন, আমরা তাকওয়ার মধ্যে বুজুর্গী পেয়েছি বিশ্বাসের মধ্যে অমুখাপেক্ষীতা পেয়েছি৷ বিনয়ের মধ্যে মান-সম্মান পেয়েছি৷

তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গোলাম-বাদীদেরকে নিজের সন্তানদের মতো করে রাখো৷ তোমরা যা খাও, তাদেরকেও তা খেতো দাও৷ তোমরা যা পরিধান করো, তাদেরকেও তেমন কাপড় পরিধান করাও৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ