শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নারায়ণগঞ্জ সিটি মেয়র প্রার্থী তৈমুরকে বিএনপি’র গুরুত্বপূর্ণ পদ থেকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্রমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৈমূর আলম খন্দকারকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গণমাধ্যমে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তৈমূর আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিনা জানতে চাইলে রিজভী আরও বলেন, না বহিষ্কার করা হয়নি। তার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর দলের জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তার স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’ নিয়োগ দেয় বিএনপি। নির্বাচনকালীন সুনির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ