শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মুনীরুল ইসলামের ছড়া: 'আওয়াজ মাহফিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনীরুল ইসলাম

মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক
দরদমাখা দীনের কথায় পাপী হৃদয় হাসুক।

যাত্রা সার্কাস কমছে ঠিকই, বাড়ছে ওয়াজ মাহফিল
কিন্তু এসব ওয়াজে আর ফিরছে না তো গাফিল
গান অভিনয় কমেডিতে ভরা এসব ওয়াজ
এই ওয়াজে ঢুকে গেছে সার্কাসেরই শো আজ
এসব ছেড়ে ওয়াজ মাহফিল আলোর বানে ভাসুক
মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক।

ছাব্বিশ ইঞ্চি, অন্ধ, আঁতুড়, নারী থেকে পুরুষ
তাদের এনে মাহফিল নামে জমায় এখন ওরুশ
ভণ্ড জোকার ভ্রান্তবাদীর স্থান হবে না কোনো
সুরের আওয়াজ ছেড়ে দিয়ে নুরের ওয়াজ শোনো
দীন বাঁচাতে নবীর সীরাত সবাই ভালোবাসুক
মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক।

'আন্তর্জাতিক' বক্তা সাবের পাসপোর্টই যে নেই
'আল্লামাদের' বহর দেখে হারিয়ে ফেলি খেই
ইলমবিহীন গলাবাজে ওয়াজ কলুষিত
ওদের জন্য মুমিন সমাজ কঠিন রকম ভীত
সবার ঈমান রক্ষা করুন আল্লাহ তালা- মাশুক
মাহফিলের ওই স্বকীয়তা আবার ফিরে আসুক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ