রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুরে দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৭৭ বছর।

চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন রিয়াজউদ্দিন, অবস্থার অবনতি হলে ১১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মৃত্যুর আগে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আরও জানান, রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে রিয়াজউদ্দিন আহমেদের জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি পাস করেন।

স্নাতকোত্তর পাস করে ১৯৬৮ সালে পাকিস্তান অবজারভারে যোগ দেওয়ার মাধ্যমে সাংবাদিকতায় আসেন রিয়াজউদ্দিন। গণহত্যার প্রতিবাদে ১৯৭১ সালের ২৫ মার্চ অবজারভার ছাড়েন। স্বাধীনতার পর ফের দৈনিকটিতে যোগ দিয়ে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেন।

১৯৭৩ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন রিয়াজউদ্দিন আহমেদ। পরের ২৫ বছরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

রিয়াজউদ্দিন ১৯৯৩ সালে সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘সত্যের সন্ধানে প্রতিদিন’, ‘আরব্য রজনী’ ও ‘পারস্য রজনী’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ