বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মুফতি ওয়াক্কাস আমৃত্যু দেশজাতির সেবায় নিয়োজিত ছিলেন: ড. মহিউদ্দিন ইকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুফতি ওয়াক্কাস আমৃত্যু মাদ্রাসা-মসজিদের পাশাপাশি দেশ-জাতির খেদমতে নিয়োজিত ছিলেন। যে কারণে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হবার সাথে সাথে ধর্মীয় অঙ্গনের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন।

সে কারণে এই প্রজন্মের ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমাজ সেবায় যুক্ত করা। আজ জাতীয় কঠিন প্রতিকূল সময়ে তার মতো পরীক্ষিত নেতৃত্বের অভাব অনুভূত হচ্ছে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম একথা বলেন।

অন্য বক্তারা বলেন, ইসলাম ও মুসলমান এবং দেশবিরোধী তৎপরতা মোকাবেলায় সচেতন আলেম সমাজ ও দেশপ্রেমি জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

পটুয়াখালীর হেতালিয়াস্থ আশরাফিয়া মিলনায়তনে জেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, পটুয়াখালী জেলা বেফাক সভাপতি মাওলানা আবুল কাসেম, জমিয়ত নেতা মাওলানা মোতাহার উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা মনির উদ্দিন এবং হাজী এমদাদুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ