বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বাংলাদেশে ১১শ’ কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ-সুইজারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে চলেছে। এর অংশ হিসেবে আগামী চার বছরে সুইজারল্যান্ড ১১শ’ (১১৯ মিলিয়ন সুইস মুদ্রা) কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশে।

আজ বুধবার (২২ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি। তিনি বলেন, ২০২২-২৫ সালের মধ্যে এ সহযোগিতা কার্যক্রম চালু থাকবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসডিসি মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বলেন, নতুন সহযোগিতা কর্মসূচি সুইস পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশল দ্বারা পরিচালিত হয়। এটি এজেন্ডা ২০৩০ সাল পর্যন্ত এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সুইস কো-অপারেশন প্রোগ্রামের সামগ্রিক লক্ষ্য হল বাংলাদেশের টেকসই এলডিসি গ্র্যাজুয়েশনকে সমর্থন করা, একটি সমৃদ্ধ, ন্যায্য এবং স্থিতিস্থাপক সমাজের প্রচার করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখা। সুইজারল্যান্ড আগামী চার বছরে বাংলাদেশে তার কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় ১১শ কোটি বাংলাদেশি টাকা বিনিয়োগ করবে।

এসডিসি মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বাংলাদেশ অবস্থানকালে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, সুবিধাভোগী এবং অন্যান্য মূল স্টেকহোল্ডারদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং রোহিঙ্গা সংকটসহ বিস্তৃত বিষয়ে আলোচনা করেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির এবং কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

স্বাধীনতার পর বাংলাদেশের সাথে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড ছিল। গত পাঁচ দশকে, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তা, সেই সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনিময়সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃহত্তর ও গভীরতর হয়েছে। দুই দেশ ২০২২ সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ