রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ডোজ টিকা দিল জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৪ হাজার ১০ ডোজ টিকা দিয়েছে জাপান। এ নিয়ে জাপান থেকে মোট ৪৫ লাখ টিকা পেলো বাংলাদেশ।

আজ বুধবার ঢাকার জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, টিকাগুলো মঙ্গলবার হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

এর আগে, জুলাই ও আগস্টে কোভ্যাক্স সুবিধার মাধ্যমে বাংলাদেশকে ৩০ লাখের বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছিল জাপান। জাপান ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের আলোকে বাংলাদেশের জনগণকে আরও ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমরা জুলাই থেকে বাংলাদেশি মানুষের জন্য ৪৫ লাখের বেশি টিকা সরবরাহ করেছি। আমরা আশা করি এই সহায়তা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ