বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বক্তা মুফতি মাজহারুল ইসলামকে সতর্ক করবেন নরসিংদীর উলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সাম্প্রতিক সময়ে মুফতি মাজহারুল ইসলাম মাজহারী নামে এক বক্তার ভিডিওর কিছু অংশ ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

মঞ্চে অপেশাদারী অঙ্গভঙ্গির অভিযোগ

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আলোচিত বক্তা বিভিন্ন নায়ক নায়িকার নাম উদ্ধৃত করে এমন বক্তব্য দিয়েছেন এবং অপেশাদারী বেশকিছু অঙ্গভঙ্গিও করেছেন যা মাহফিলের মঞ্চের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য নেট নাগরিকদের। এছাড়াও প্রচলিত বিভিন্ন গানের কলি উদ্ধৃত করতে দেখা গেছে তাকে; যা আলেমদের সাথে একেবারেই বেমানান বলে মন্তব্য সচেতন শ্রোতাদের।

এছাড়াও কুরআন-হাদীসের মৌলিক আলোচনা বাদ দিয়ে মাহফিলে অংশ নিতে তিনি কোথা থেকে কোথায় সফর করেছেন, বিমান-হেলিকপ্টারে কোন মাসে কতবার সফর করেছেন; এমন সব অবান্তর বক্তব্যে মাহফিলের মঞ্চকে এক ধরনের কৌতুক, হাস্যরসের আড্ডায় পরিণত করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সতর্ক করবেন নরসিংদীর আলেম সমাজ

এ বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ওলামায়ে কেরামের। বিষয়টি সমাধানে নরসিংদী জেলার কওমি মাদরাসাগুলোর সমন্বিত বোর্ড তানযীমুল মাদারিসিল‌ কওমিয়ার অধীনে বিশেষ বৈঠক করেছেন জেলার ওলামায়ে কেরাম। এতে অংশগ্রহণ করেছেন নরসিংদীর শীর্ষ স্থানীয় প্রায় ২০ জন আলেম।

সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে বোর্ডের সভাপতি ও দারুল উলুম দত্তপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা শওকত হুসাইন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে বক্তা মাজহারুল ইসলাম মাজহারীকে সংশোধনের এবং তাকে বোঝানোর।

আওয়ার ইসলামকে মাওলানা শওকত হুসাইন সরকার বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে বক্তা মাজহারুল ইসলাম মাজহারীকে বোঝানোর চেষ্টা করা হবে ওয়াজ মাহফিলের মঞ্চকে যেন তিনি দাওয়াত প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। এর বাইরে মাহফিলগুলোকে বিতর্কিত করার যেকোন ধরনের অপচেষ্টা থেকে তিনি যেন বিরত থাকেন’।

বক্তাদের প্রতি আহ্বান

‘প্রাথমিক এ আহ্বান না মানলে পরবর্তীতে তার বিষয়ে পরামর্শের ভিত্তিতে বিশেষ সিদ্ধান্ত নেয়া হবে এবং বিষয়টি প্রশাসন পর্যন্তও যেতে পারে’ বলে জানান তিনি।

ওয়াজ মাহফিল দ্বীনি দাওয়াত প্রচারের মাধ্যম। মাহফিলগুলোকে বিতর্কিত ও কৌতুকের মঞ্চ না বানাতে বক্তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

ওলামায়ে কেরামের বদনাম হয় এবং দ্বীনি মাহফিল গুলো হাসির খোরাকে পরিণত হয় এমন কোন কাজ যেà¦