রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগেই প্রার্থীদের বিজয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, একটা সংস্কৃতি গড়ে উঠেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পত্র-পত্রিকার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ৩৬০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আর ১৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে। এ নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করলে এ অবস্থা থেকে উদ্ধার পাওয়া যাবে কি না, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। তিনি বলেন, আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন, তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে ভেবে দেখবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ