রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

১৩ বাসের বিরুদ্ধে ২৩ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ৫টি ফিটনেসবিহীন বাসসহ ১৩টি বাসের বিরুদ্ধে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিনের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রত্যক্ষ সহযোগিতায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

৫টি বাসের ফিটনেস না থাকায় ৫ মামলায় ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ১ বাসচালকের বিরুদ্ধে ৩ হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাস সহ অন্যান্য অপরাধে ৭টি বাসের বিরুদ্ধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মেঘলা পরিবহন, সাভার পরিবহন, মিডলাইন পরিবহন, শুভযাত্রা, বঙ্গবন্ধু পরিবহন ও দিশারী পরিবহনের মোট ১৩টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, "আগামী ২৬ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বহুল প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে।

সে লক্ষ্যে আমরা অভিযান জোরদার করেছি। পরীক্ষামূলক যাত্রার নির্ধারিত রুটসহ অন্যান্য রুটে রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন এবং এক পারমিট নিয়ে অন্য রুটে পরিচালনা করা বাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আগামীকালও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ