রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ফাইজারের টিকা উপহার দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহারের মোট ১ কোটি ৮৫ লাখ টিকা পেল বাংলাদেশ।

রোববার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা বাংলাদেশকে ফাইজারের টিকার আরেকটি চালান দিতে পেরে গর্বিত। বাংলাদেশে যত বেশি সম্ভব টিকা দেওয়ার গতি বজায় রাখতে সাহায্য করছি আমরা। এ বছরের শেষের দিকে ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজারের এক বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ