শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পাকিস্তানকে ১৯৫ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জন্য ১৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ভোক্তাদের সেবার মান বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।

বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, অধিক কার্যকরভাবে বিদ্যুৎ সরবরাহ এবং বৈদ্যুতিক গ্রিডে নির্ভরতা বৃদ্ধিতে ব্যবস্থাপনা উন্নত করার জন্য কোম্পানিগুলোকে সহায়তা করবে দ্য ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি)।

এর লক্ষ্য হলো কম খরচে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, লোকসান কমানো এবং প্রযুক্তি, তথ্য সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড আধুনিকায়ন করা। এই প্রকল্প বিনিয়োগ করবে জলবায়ু পরিবর্তন সহনীয় অবকাঠামো। বিশেষ করে গ্রিড স্টেশন এবং সরবরাহ লাইনে। ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ