শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

৩ মাস বাড়ল ইতালিতে জরুরি অবস্থার মেয়াদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বর্তমান করোনা পরিস্থিতি খারাপের দিকে। এ অবস্থায় ইতালি জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বৃদ্ধি করতে বাধ্য হলো। আগামী ৩১ মার্চ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে ইতালি সরকার।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রী পরিষদের বৈঠকে জন স্বাস্থ্য ব্যবস্থার উপর জরুরী আলোচনায়, প্রধানমন্ত্রী দ্রাঘী সরকার এই সিদ্ধান্তে আসেন।

ইতালিতে ২০২০ সালের ৩১ জানুয়ারি থেকে প্রথম জরুরী অবস্থা চালু হয়। বর্তমানে চলমান জরুরী অবস্থার মেয়াদ শেষ হবার কথা ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর। দেশটিতে টানা জরুরী অবস্থার মেয়াদ চলছে প্রায় ২৩ মাস ধরে।

এই মূহুর্তে জন স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তার জন্য আরো তিন মাস জরুরি অবস্থা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করলো ইতালীয় সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ