রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের

প্রজ্ঞাপন জারি করে তাবলীগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া উচিৎ হয়নি: আল্লামা ইসমাঈল নূরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি সৌদি আরবে জুমআর খুতবায় তাবলীগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী।

তিনি বলেন, তাবলীগ জামাত পথহারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে এবং মানুষের বাস্তব জীবনে আল্লাহর হুকুম ও নবীর তরীকার যাতে অনুসরণ হয় এই মেহনত করে যাচ্ছে। সুতারং তাবলীগ জামাতের কার্যক্রম সম্পর্কে পুর্ণ ওয়াকিফহাল না হয়ে একটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে তাবলীগ জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কোনোভাবেই উচিৎ হয়নি।

তিনি আরও বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধিই রয়ে গেছে। তিনি আন্দোলনরত ছাত্রদের যৌক্তিক দাবী মেনে নেওয়া এবং জেলখানায় বন্দী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আলেম উলামাদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় নির্বাহীতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা খুরশিদ আলম কাসেমী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যান সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবীবুর রহমান, মুহাম্মদ সাহাবুদ্দিন, মাওলানা আব্দুন নূর, মাওলানা মুশাহিদুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ