শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে ওমিক্রন: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও এক ব্রিফিংয়ে এ ঝুঁকির কথা বলেছে।

সংস্থাটি জানায়, ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে পড়েছে। এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন টিকার সুরক্ষা এড়াতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ডব্লিউএইচও জানায়, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।তবে ওমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য এখনও সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।

ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ