রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ফ্লোরেস সাগরের কাছে উপকূল এলাকার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন-এর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে উপকূলের জন্য সুনামির তরঙ্গ ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে স্থানীয় সময় ১১ টা ২০ মিনিটে ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মাউমেরে থেকে ৯১ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩৯৮ কিলোমিটার দূরে বিমা এলাকায় অবস্থান করা এক ব্যক্তি বলেছেন, ভূমিকম্পের প্রায় ১১ মিনিট পরেও মেঝেতে শুয়ে থাকার সময় তারা কম্পন অনুভব করেছেন।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের ওপর ভিত্তি করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলের জন্য বিপজ্জনক সুনামির শঙ্কা রয়েছে।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন এবং বড় ধরনের ভূমিকম্প হওয়ার প্রবণতা রয়েছে। কারণ দেশটি রিং অব ফায়ার এবং আল্পাইড বেল্টের সংযোগস্থলে অবস্থিত। আগ্নেয়গিরি এবং ভূমিকম্প অঞ্চল হিসেবেও এটি পরিচিত।

এর আগে জানুয়ারিতেই বড় ধরনের ভূমিকম্প হয়েছে সে দেশে। ৬.২ মাত্রার সেই ভূমিকম্পে ১০৫ জন নিহতের ঘটনা ঘটেছিল এবং আহত হয়েছিল সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। তবে আজকের ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র: এমইএইচআর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ