রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

‘৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু হতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে দেয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রথমে শুধু মাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেয়া হবে বলে জানান মন্ত্রী। রাজধানীর শেরে বাংলা নগরে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব।

এ বিষয়ে কাজ কর্ম চলছে। আশা করি অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশিদ আলম বক্তব্য দেন।

এ সময় শারফুদ্দিন আহমেদ বলেন, ২০০০ সালে দেশে প্রায় ৩০ শতাংশ মানুষ রাতকানা ছিল। নিয়মিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে মাত্র ২০ বছরের মধ্যে তা এক শতাংশের নীচে নেমে এসেছে।

১৪ই ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলা অভিযানে শিশুদের ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। শিশুদের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বুকের দুধ খাওয়ালে শিশুর শরীরে যত ধরণের ভিটামিন দরকার তার সব পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ