শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

‘ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে ফাইজারের বুস্টার ডোজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে ফাইজারের বুস্টার ডোজ। এমন দাবি করেছে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক।

এক বিবৃতিতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ছোট পরিসরে গবেষণায় পরীক্ষার মাধ্যমে এই সফলতা পাওয়া গেছে।

তারা জানিয়েছে, টিকার তিনটি ডোজ নিলেই ওমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, করোনার অন্যান্য ধরন ঠেকাতে যেখানে দু’টি ডোজ নিতে হয়।

বুধবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, টিকার তৃতীয় ডোজ দিয়েই এই নতুন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, করোনা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে যত দ্রুত সম্ভব করোনা টিকার প্রথম দুই ডোজ পুরোপুরি সম্পন্ন করে এবং তৃতীয় ডোজ নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

তবে ফাইজার ও বায়োএনটেক কোম্পানি, এই গবেষণার ফলকে প্রিলিমিনারি বলছে এবং তারা ওমিক্রন সম্পর্কিত আরও ডাটা সংগ্রহ অব্যাহত রেখেছে প্রকৃত চিত্র বোঝার জন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা শুধু ওমিক্রন প্রতিরোধে একটি টিকা তৈরি করছে এবং তা আগামী ১০০ দিনের মধ্যে সরবরাহের জন্য তৈরি হবে।

এর আগে প্রচলিত করোনা ভাইরাসের টিকাগুলো ওমিক্রন সংক্রমিতদেরকেও গুরুতর অসুস্থ হবার হাত থেকে রক্ষা করতে পারবে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ