শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ভ্রমণে নিষেধাজ্ঞা ওমিক্রন থামাবে না: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তবে এই পন্থায় ভাইরাসটির সংক্রমণ থামানো যাবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ডব্লিউএইচও জানায়, টিকা নেওয়া এবং মাস্ক পরা কোভিডের এই স্ট্রেইনটির অগ্রযাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।

সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুজ বলেন, সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন ফ্লাইটে জারি করা নিষেধাজ্ঞা কাজে আসেনি। অনেক দেরি হয়ে গেছে। কারণ ওমিক্রন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, পর্যাপ্ত তথ্যের অভাবে বিভিন্ন দেশের সরকার ওমিক্রন শনাক্তের ঘটনায় আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকাড়ি আরোপ করেছে। মহামারির শুরুতে বিলম্বিত পদক্ষেপ নেওয়ায় সমালোচনার মুখে থাকা বিশ্বনেতারা এখন দ্রুত পদক্ষেপ নিতে উদগ্রীব।

তবে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া কিনা। এর মধ্যেই এই ধরনের নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে মন্তব্য করলেন ডব্লিউএইচও-এর ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ