শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

‘ভারত বাংলাদেশকে সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারত বাংলাদেশকে সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে ।

‘দুই দেশের যৌথ যাত্রার পরবর্তী ৫০ বছর উভয় পক্ষের জন্য আরো বেশি সন্তুষ্টি নিয়ে আসবে। ‘মৈত্রী দিবস’ এর মানে 'বন্ধুত্ব দিবস'। কিন্তু ‘মৈত্রী’র অর্থ অনেক গভীর’ বলেন তিনি।

সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী ‘মৈত্রী দিবস’ এর অনুষ্ঠানে তিনি বলেন, এটি এমন একটি সম্পর্ক যার গভীরতা রয়েছে এবং সাধারণের বাইরেও একটি তাৎপর্য বহন করে। এটি এমন একটি বন্ধন যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে।

এ উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রিংলা বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় ভারত বিশ্বের দ্বিতীয় দেশ ছিল। ভারত এটি করেছে। কারণ এটি বাংলাদেশিদের ন্যায়পরায়ণতার বিষয়ে নিশ্চিত ছিল এবং নিশ্চিত ছিল যে তারা বিজয়ী হবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ বঙ্গোপসাগর ও ৫৪টি নদী ভাগ করে নেয় এবং এগুলোকে জলপথ ও উপকূলীয় শিপিংয়ের মাধ্যমে কম কার্বন ফুটপ্রিন্ট সংযোগ তৈরি করতে কাজে লাগানো হচ্ছে। উদাহরণস্বরূপ, কার্গো এখন কলকাতা থেকে চট্টগ্রাম হয়ে আগরতলায় যেতে পারে।

শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত পাওয়ার গ্রিডের মাধ্যমে যুক্ত এবং একটি অভিন্ন জ্বালানি বাজার গড়ে উঠছে।

তিনি বলেন, আমি নিশ্চিত ভারত ও বাংলাদেশ, জলবায়ু কর্মসূচি ও উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে একটি সবুজ অর্থনীতি গড়ে তুলতে সহযোগিতা করবে।

সূত্র: ইউএনবি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ