রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে এবার সাতক্ষীরায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে এবার সাতক্ষীরা আদালতে চেক প্রতারণার মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন শেখ তানভীর হোসেন নামের এক গ্রাহক।

মামলায় আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর।

মামলার বাদী শেখ তানভীর হোসেন সাতক্ষীরা শহরের কাছারীপাড়ার শেখ আজহার হোসেনের ছেলে। বিবাদী মোহাম্মদ রাসেল ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ম্যানেজিং ডিরেক্টর।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যে (আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়া ভার্সন) মোটরসাইকেল কেনার জন্য তিনি নির্ধারিত বিশেষ অফার মূল্যে ২ লাখ ৯৪ হাজার ৮৭৩ টাকা পরিশোধ করেন। মোটরসাইকেলটি ৪৫ দিনের মধ্যে বাদীকে সরবরাহ করার কথা ছিল। আসামি উল্লিখিত সময়ের মধ্যে মোটরসাইকেলটি সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নীতিমালা অনুযায়ী উল্লিখিত মোটরসাইকেলের এমআরপি (খুচরা মূল্য) বাবদ বাদীকে ৫ লাখ টাকার একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য সর্বশেষ গত ৩ অক্টোবর বাদীর নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিলে ডিজঅনার হয়।

বাদী চেকটি ডিজঅনারের বিষয় আসামিকে জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে আইনজীবীর মাধ্যমে গত ১১ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় ডিমান্ড নোটিশ পাঠান। অফিস বন্ধ থাকায় গত ১৩ অক্টোবর নোটিশটি ফেরত আসে। যে কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ