শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

৩ মাস ধরে বেতনহীন পাকিস্তান দূতাবাসের কর্মীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্বিয়ায় পাকিস্তান দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে এক টুইটে বলা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে দূতাবাসের কর্মীরা তিন মাস ধরে বেতন পান না।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) ওই টুইট দেওয়ার দুই ঘণ্টা পর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, সার্বিয়াতে পাকিস্তান দূতাবাসের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

এই অ্যাকাউন্টগুলোতে পোস্ট করা বার্তাগুলো সার্বিয়ায় পাকিস্তান দূতাবাসের নয়।

সার্বিয়া দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে দেওয়া ওই পোস্ট পরে মুছে ফেলা হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

সার্বিয়া দূতাবাসের ভেরিফায়েড টুইটারে লেখা হয়, ‘মুদ্রাস্ফীতি পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি (@ইমরানখানপিটিআই) কতক্ষণ আশা করেন যে, আমরা (সরকারি কর্মকর্তা) নীরব থাকব এবং তিন মাসের বেতন ছাড়াই আপনার জন্য কাজ করব। ফি পরিশোধ না করায় আমাদের সন্তানদের স্কুল থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এটাই কি #নতুনপাকিস্তান?’

উল্লেখ্য, গত সপ্তাহে জানা যায় পাকিস্তানের মুদ্রাস্ফীতি ৯.২ শতাংশ থেকে বেড়ে ১১.৫ শতাংশ হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ